কুষ্টিয়ায় সাংবাদিক মফিজুর রহমান বাবুর ইন্তেকাল

আপডেট : ১০ মার্চ ২০২২, ০৪:৩০ পিএম

কুষ্টিয়ার সিনিয়র সাংবাদিক ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সদস্য মফিজুর রহমান বাবু (৫৮) ইন্তেকাল করেছেন।

বৃহস্পতিবার ভোর ৪টায় কুষ্টিয়ার হাউজিং এলাকার তার নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

মফিজুর রহমান বাবুর দীর্ঘ সাংবাদিকতা জীবনে স্থানীয়সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। সর্বশেষ তিনি কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক দিনের খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও জাতীয় ইংরেজি দৈনিক ঢাকা এটেস্ট পত্রিকায় কর্মরত ছিলেন।

তিন কন্যা সন্তানের জনক ছিলেন সাংবাদিক মফিজুর রহমান বাবু।

বৃহস্পতিবার বাদ আসর হাউজিং ঈদগাহ ময়দানে জানাজা শেষে হাউজিং গোরস্থানে তাকে দাফন করা হয়।

মফিজুর রহমান বাবুর মৃত্যুতে কুষ্টিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা শোক প্রকাশ করে শোকাহত পরিবারের কাছে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন।

কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু জানান, কুষ্টিয়া প্রেস ক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মফিজুর রহমান বাবুর হঠাৎ চলে যাওয়া আমাদের ব্যথিত করেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত