ভোজ্যতেল, চাল, ডাল গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন নবাবগঞ্জ উপজেলা শাখা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে নেতা কর্মীরা ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবাবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মিজানুর রহমান মোল্লা।
প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য ও ঢাকা জেলার সভাপতি বাচ্চু ভূঁইয়া।
এ সময় বক্তারা গণপ্রতিরোধে সরকারি পৃষ্ঠপোষকতার সিন্ডিকেট ভাঙো বলে দাবি জানান। বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক আলিফ দেওয়ান, নবাবগঞ্জ উপজেলা শাখা আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, মো. মোয়াজ্জেম মোল্লা। মানববন্ধনে দলীয় নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
