কর্কটের পদোন্নতির সম্ভাবনা, কাঙ্ক্ষিত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে কুম্ভর

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১:৪৬ এএম

মেষ: আপনার রাহুর দশা কেটে যাওয়ায় এ-সপ্তাহটা নির্বিঘ্নে পার হবে। পুরনো বেশকিছু সমস্যার আশু সমাধান হবে। অর্থ লাভের যোগ রয়েছে।

বৃষ: জাতক এ সপ্তাহে মঙ্গল ও বুধ গ্রহের সক্রিয় প্রভাবের ফলে অভ্যন্তরীণ পীড়ায় আক্রান্ত হবেন। এই সময়ে খাওয়া-দাওয়ায় কোনো অনিয়ম নয়।

মিথুন: আমাদের সমাজে সাধারণত বলা হয়, সপ্তাহের দ্বিতীয় সপ্তাহ সবার জন্য মঙ্গল বয়ে আনে। সৃষ্টিকর্তার নামে আপনার শুভ ইচ্ছা পূরণ হবে।

কর্কট: আপনার কাজের জন্য অনেক প্রতিষ্ঠান থেকে সম্মান পাবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কাজে মনোযোগী হলে, সফলতা নিশ্চিত।

সিংহ: এ সপ্তাহে বুধ, রবি ও ইউরেনাসের ত্রিগুণাত্মক প্রভাবের ফলে জাতককে অর্থসংক্রান্ত ব্যাপারে দুঃসাহসী করে। ভেবেচিন্তে অর্থ লগ্নি করবেন।

কন্যা: আপনার মাঝে বিরাট সম্ভাবনা রয়েছে। তাই যেকোনো উজ্জ্বল পাথর ধারণ করলে সফলতা নিশ্চিত। ব্যবসা ও বিবাহ ক্ষেত্রে ইহা কার্যকর।

তুলা: আপনি শান্ত চাপা স্বভাবের মানুষ। বিশেষত বিপরীত লিঙ্গের প্রতি আপনি আড়ষ্ট। এ সপ্তাহে বিপরীত লিঙ্গের বন্ধু গ্রহণ না করাই ভালো।

বৃশ্চিক: চতুরতার মাধ্যমে সহজে অর্থলাভের প্রলোভনে পড়বেন না। সৎভাবে জীবনযাপনের বিকল্প নেই। আপনি সৎ, তাই শঠতায় যাবেন না।

ধনু: নাড়িবেধ ও বর্ণদোষে প্রতীয়মান হয় যে, জাতক সত্বর কোনো শুভাঢ্যার কারণে উদ্ভূত সমস্যার হাত থেকে রক্ষা পাবেন। আবেগ পরিত্যাজ্য।

মকর: জাতকের শিক্ষা ও ব্যবসা ক্ষেত্রে সফলতার যোগ রয়েছে। সহসা অর্থপ্রাপ্তি হতে পারে।

কুম্ভ: নক্ষত্রের শতপদ চক্রের চতুর্থপাদে জন্মের ফলে জাতকের বহুল কাঙ্ক্ষিত অপেক্ষার পরিসমাপ্তি ঘটবে। এ বেলা ইচ্ছাপূরণের বেলা। এগিয়ে যান।

মীন: অন্তর্দশাপতির ক্ষেত্রবিশেষে শুভস্থানগত অবস্থানের ফলে সমাজে প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা রয়েছে। নিকটজনের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত