গাজীপুরে ইজিবাইক

অবৈধ অটোরিকশা বন্ধে ব্যবস্থা নেবে প্রশাসন

আপডেট : ১৩ মার্চ ২০২২, ১১:৫৯ পিএম

গাজীপুর নগরীসহ জেলার বিভিন্ন উপজেলা শহরে সাধারণ মানুষের দুর্ভোগ ও যানজট কমাতে অবৈধ অটোরিকশা এবং ইজিবাইক বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।

গতকাল রবিবার জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান তিনি। সভায় জানানো হয়, গাজীপুর নগরীসহ জেলা ও উপজেলায় অটোরিকশা আশঙ্কাজনক হারে বৃদ্ধির কারণে যানজট লেগেই থাকে। অদক্ষ চালক দিয়ে দ্রুতগতির এসব হালকা যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত