দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ক্ষমতার মধ্যে সবটুকু করছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘এটা শুধু সরকারের বিষয় না, আন্তর্জাতিক বিষয়ও আছে, বাজারে অন্যায় কোনো হস্তক্ষেপ করা হবে না, প্রয়োজনে সরবরাহ আরও বাড়ানোর মাধ্যমে দ্রব্যমূলের দামটাকে আরও প্রশমিত করার চেষ্টা চলছে।’
গতকাল রবিবার বিকেলে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।
