রড-সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৩:৪৯ পিএম

দেশব্যাপী রড, সিমেন্ট, বিটুবিন, ইট, বালু, পাথরসহ সকল প্রকার নির্মাণ সামগ্রী লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জে ঠিকাদারদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এলজিইডির কন্ট্রেকটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঠিকাদাররন মানববন্ধনের আয়োজন করে।

এলজিইডির কন্ট্রেকটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতির আব্দুল মহসিন মাহবুবের সভাপতিত্বে ও সংগঠনের নেতা জিয়াউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শঙ্কর দেব, সংগঠন নেতা আতিকুর রহমান, রেনু মিয়া, আনোয়ারুল হক, নৃপতি রায়, বিশ্বজিৎ রায়, মনোয়ার হোসেন, মাজিদুর রহমান, অরুণ দাশ, আব্দুর রউফ, মুজাহিদ উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশব্যাপী সকল প্রকার জিনিসপত্রের দাম বেড়েছে। রড সিমেন্টের দাম অনেক বেড়েছে। ৬৩ হাজার টাকার রড এখন ৯৫-৯৬ হাজার টাকায় কিনতে হচ্ছে। ৭০-৮০ টাকার পাথরের দাম এখন ১৫০-১৬০ টাকা ও সিমেন্টের দাম ৫০০ টাকা হয়েছে। এ রকম দাম বাড়তে থাকলে আমাদের পথে বসা লাগবে।,

নির্মাণ সামগ্রীর সকল ভ্যাটমুক্ত করা ও ক্ষতিগ্রস্ত ঠিকাদারদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানান।

মানববন্ধন শেষে কন্ট্রেকটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সংগঠনের নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত