যুদ্ধাক্রান্ত ইউক্রেনকে এক মিলিয়ন ইউরো সাহায্য দেবে রিয়াল

আপডেট : ১৭ মার্চ ২০২২, ০১:৪৪ পিএম

ইউক্রেন যুদ্ধে আক্রান্তদের এক মিলিয়ন ইউরো সাহায্য দেবে রিয়াল মাদ্রিদ। ‘সকলে ইউক্রেনের পাশে আছে’— এই অভিযানের অংশ হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিল স্প্যানিশ ফুটবল জায়ান্টরা।

যুদ্ধের ভয়াবহতার মাঝে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ইউক্রেনিয়ানদের সহায়তায় জন্য ৫ মার্চ রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন এই কার্যক্রম শুরু করে।

তহবিল সংগ্রহের জন্য এই ফাউন্ডেশন একত্রে কাজ করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এনজিও’র সঙ্গে। এই পরিস্থিতিতে, রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন কাজ করছে স্প্যানিশ রেড ক্রস, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজি (ইউএনএইচসিআর), সিজাল, মিশনিজ সালেসিয়ানাস ও এপিসেন্টার ফর চিলড্রেনের সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত