রাজবাড়ীতে ট্রাক ও মাহেন্দ্রের সংর্ঘষে নিহত ৩

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১০:৫০ পিএম

রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর নামক এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ত্রি-হুইলারের (মাহেন্দ্র) সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন মাহেন্দ্র চালক মো. সুজন (৩৪) শেখ ও   মাহেন্দ্রের যাত্রী মমিন ও সাইফুল। 

সুজন গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিন পাড়ার আব্দুর রশিদের ছেলে। সাইফুল মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বাসিন্দা এবং মমিন রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি ট্রাক কল্যাণপুর পৌঁছালে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দ মোড়গামী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের চালক সুজনসহ মাহেন্দ্রর দুই যাত্রী গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে চালকসহ দুই যাত্রী মারা যান।

আহলাদীপুর হাইওয়ে থানার (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় সংবাদ পাওয়ার পর আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। সর্বশেষ তথ্য অনুয়ায়ী সুজন নামে মাহেন্দ্রের চালকসহ অন্য দুই যাত্রী মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত