বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ১৯ মার্চ ২০২২, ১২:০৫ পিএম

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই প্রথমবারের মতো তিন ফরম্যাটের ক্রিকেট ম্যাচে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফররত বাংলাদেশ ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের প্রথম এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৮ রানে জয়লাভ করে।

শনিবার এক অভিনন্দন বার্তায় ক্রিকেটপ্রেমী শেখ হাসিনা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।

আগামীতেও বাংলাদেশ ক্রিকেট দলের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত