বিশ্ব ইন্ডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। গতকাল ৬.৬৪ সেকেন্ড সময় নিয়ে ৫ম হিটে তৃতীয় হন ব্রিটেন প্রবাসী ইমরান। পেছনে ফেলেন দক্ষিণ এশিয়ান গেমসের ১০০ মিটারে স্বর্ণজয়ী মালদ্বীপের অ্যাথলেট সাইদ হাসানকে। টোকিও অলিম্পিকের ১০০ মিটারে স্বর্ণজয় ইতালির স্প্রিন্টার লেমন্ট মার্সেল জ্যাকবস হিটে প্রথম হয়েছেন।
×
