দিনাজপুরে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

আপডেট : ২০ মার্চ ২০২২, ০৯:৪১ এএম

দিনাজপুরে দুর্ঘটনায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

রবিবার ভোরে দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের কাছ থেকে ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

এতে ঘটনাস্থলে কৃষণ মজুমদারও নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন- দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার বাসিন্দা কৃষণ মজুমদার (২৩) এবং সদর উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (২২)।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, শুক্রবার রাতে কাউগাঁও নামক স্থানে একটি আলুবোঝাই ও একটি বালুবোঝাই করা ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় আলুবোঝাই ট্রাকটি চলে গেলেও বালুবোঝাই ট্রাকটি ঘটনাস্থলে পড়ে ছিল।

রবিবার সকালে দিনাজপুর থেকে মোটরসাইকেলযোগে কৃষণ ও নজরুল ফুলবাড়ী যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি।

এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ২ জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

ওসি আরও জানান, নিহতদের মোটরসাইকেলের পাশ থেকে ২২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তারা মোটরসাইকেলে দিনাজপুর থেকে ফেনসিডিল নিয়ে বাইরে ফুলবাড়ীর দিকে যাচ্ছিল।

এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত