জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে পদক বিক্রির অভিযোগ তুলেছেন নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করা বিদিশা এরশাদ।
তিনি বলেছেন, ‘আমি শুনেছি হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জিএম কাদের একটি পাঁচ তারকা হোটেলে পদক বিতরণ করবেন। এত দিন তিনি টাকার বিনিময়ে পদ বিক্রি করলেও এখন পদক বিক্রি করা শুরু করেছেন।’
এ সময় পদকের নামে সংগ্রহ করা টাকা জাপা কর্মীদের মাঝে বিলিয়ে দেওয়ার আহ্বান জানান বিদিশা।
রবিবার জাতীয় প্রেসক্লাবে প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মদিন উপলক্ষে জাপা এবং সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এ অভিযোগ করেন বিদিশা।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে বিদিশা বলেন, ‘আজ চারদিকে দুর্ভিক্ষের মতো অবস্থা। গরুর মাংসের দাম ৭০০ টাকা। দেশের অনেক উন্নতি হয়েছে, অনেক লুটপাট হয়েছে, আর না।’
বিদিশা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এ দেশের মানুষ দুবেলা শান্তিতে খেয়েপরে বাঁচতে চায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে আপনার যত দিন ইচ্ছা ক্ষমতায় থাকেন। বাজার কন্ট্রোল করেন।’
পুত্র এরিকের প্রসঙ্গ উল্লেখ করে বিদিশা বলেন, ‘এরশাদ মারা যাওয়ার পর এরিকের অভিভাবক জিএম কাদের। কিন্তু গত দুই বছরে তিনি এরিককে একটা কল দিয়েও খোঁজ নেননি। অথচ তার বাবার চেয়ার দখল করে রেখেছেন।’
জাপার যুগ্ম মহাসচিব মেজর (অব.) এমএজে ওয়াদুদ দিদারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন জাপার কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া।
দয়াল কুমার বড়ুয়া বলেন, ‘এরশাদ ছিলেন ১৮ কোটি মানুষের স্বপ্নের পুরুষ। বর্তমান বাংলাদেশের চলমান মেগা প্রকল্পগুলোর অধিকাংশই এরশাদের সময় আলোর মুখ দেখেছে।’
জাফরুল্লাহ-কলিমউল্লাহসহ ৮ জনকে ‘পল্লীবন্ধু’ পদক দিচ্ছে জাপ
