ময়ূরের পেখম বা শজারুর কাটা সদৃশ স্বাক্ষর ভাইরাল

আপডেট : ২২ মার্চ ২০২২, ০৯:৪৫ পিএম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি স্বাক্ষর। স্বাক্ষরটি দেখতে অনেকটা ময়ূরের পেখম বা শজারুর কাটার মতো। আর এই স্বাক্ষর ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

অনেকে রসিকতা করে বলেছেন, স্বাক্ষরকারী হয়তো শজারু আঁকতে গিয়েছিলেন। কেউ আবার এই স্বাক্ষরের সঙ্গে পেখম মেলা ময়ূরের সাদৃশ্য খুঁজে পেয়েছেন!

সাধারণত স্বাক্ষর যাতে কেউ নকল করতে না পারেন, তাই অনেকেই নিজের স্বাক্ষরের একটা আলাদা অভিজ্ঞান তৈরি করেন। নেট মাধ্যমে যে স্বাক্ষর নিয়ে তুমুল চর্চা চলছে, সেটি ভারতের গুয়াহাটি মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের রেজিস্ট্রারের বলে দাবি করা হচ্ছে।

রমেশ নামে এক টুইটার গ্রাহক এই স্বাক্ষরটি শেয়ার করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘আমি অনেক ধরনের স্বাক্ষর দেখেছি। কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ।’

নেট মাধ্যমে এটি শেয়ার হওয়ার পরই কেউ কেউ এই স্বাক্ষরের সঙ্গে শজারুর তুলনা টেনেছেন। কেউ আবার ড্যান্ডেলিয়ন ফুলের ছবি দিয়ে তার সঙ্গে তুলনা করেছেন। অনেকে আবার আরও বিচিত্র স্বাক্ষর পোস্ট করেছেন।

ভাইরাল হওয়া গুয়াহাটি কলেজের সেই স্বাক্ষরের নিচে তারিখ দেওয়া ৪ মার্চ। স্বাক্ষরের ওপরে লেখা ‘ভেরিফায়েড’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত