দেশে গত ২৪ ঘণ্টায় ৯২ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৭২ জনে দাঁড়িয়েছে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ।
এই সময়ে দেশে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জনই রয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ১২ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ১৮ শতাংশ।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন।
