ওয়াসিম আকরামের ২৭ বছরের রেকর্ডে ভাগ বসালেন কামিন্স

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৫:১০ পিএম

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামের ২৭ বছরের পুরোনো রেকর্ড ভাগ বসালেন প্যাট কামিন্স। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ১২ উইকেট নিয়ে এই মাইলফলকে পা রাখলেন অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার।

শুক্রবার লাহোর টেস্টে পাকিস্তানকে ১১৫ রানে হারায় অজিরা। সেই সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় সফরকারী দল। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কামিন্স। অবশ্য রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেটে মাত্র ১ উইকেট নিতে পারেন তিনি। তবে করাচি টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দেন অজি অধিনায়ক।

লাহোর টেস্টের রোমাঞ্চকর শেষদিনে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন কামিন্স। সেই সঙ্গে ভাগ বসান ওয়াসিম আকরামের রেকর্ডে। বিদেশের মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজে যেকোনো অধিনায়ক-পেসারের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় পাকিস্তানের সাবেক অধিনায়কের পাশে বসলেন কামিন্স।

১৯৯৬ সালে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১২ উইকেট নিয়ে এতদিন ধরে রেকর্ডটি নিজের করে রেখেছিলেন ওয়াসিম আকরাম। এবার তার দেশের হয়েই এই রেকর্ড গড়লেন কামিন্স।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত