জয়পুরহাট সদর উপজেলায় ১৪ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় সনজাদ (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
উপজেলার পূর্ব থিপুর এলাকা থেকে শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সনজাদ সদর উপজেলার থিপুর গ্রামের মৃত আয়েজ আলীর ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা জানান, গত ২৪ মার্চ ওই ছাত্রী বাড়িতে একা ছিল। এ সময় সনজাদ বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সানজাদ পালিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে জয়পুরহাট থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
