উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১২:০৪ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিনিট্রাকের ধাক্কায় ৬ বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল সাড়ে নয়টার দিকে মধুছড়া ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৩ সেভেন রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাজেরা বিবি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৩ এর বাসিন্দা রহিম উল্লাহ মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হাজেরা বিবি রাস্তা পারের সময় বেপরোয়া গতির ডাম্পার গাড়ি ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় শিশুটি গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক এসপি নাঈমুল হক নিপুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত