চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থান থেকে এসআরটিবিডি নামে একটি সংগঠনের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ।
উদ্ধারকৃত সাপগুলোর মধ্যে রয়েছে- দেশীয় দারাইশ, ঘর ঘিন্নি, ফণীমনসা ও পদ্মগোখরা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার স্থানীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে উদ্ধারকৃত সাপগুলোকে গহিন জঙ্গলে অবমুক্ত করে দেয়া হয়।
বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ফজলুল কাদের চৌধুরী জানান, উপজেলার কয়েকটি এলাকা থেকে এসআরটিবিডি সহযোগিতায় বিভিন্ন প্রজাতির সাপগুলো উদ্ধার করি। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমাদের আওতাধীন গহিন জঙ্গলে সাপগুলোকে অবমুক্ত করা হয়।
