সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণের অপরাধে ৫টি পৃথক মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মো. জাকির হোসেন এই রায় ঘোষণা করেন।
রায়ের বিষয় নিশ্চিত করেছেন সুনামগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট নান্টু রায়।
মামলায় সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- রিপন মিয়া, রুকন মিয়া, শাহিন মিয়া, শৈলেন দাস, আসাদ মিয়া।
সুনামগঞ্জ নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নান্টু রায় বলেন, আদালত আজকে ৫ জনকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এ রায়ের ফলে দেশে ধর্ষণের প্রবণতা কমে আসবে।
