র‌্যাবের তদন্তে উদঘাটন

ইয়াসমিনকে গলা টিপে হত্যার পর পোড়ান স্বামী

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০২:২৮ এএম

কুমিল্লার বরুড়ার ডেউয়াতলী গ্রামে ইয়াসমিন নামের গৃহবধূ আগুনে পুড়ে মারা যাননি। তাকে গলা টিপে হত্যার পর ঘটনা ভিন্ন খাতে নিতে স্বামী রেজাউল করিম মৃত ইয়াসমিনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেয়। পরে ফজরের নামাজ পড়তে চলে যায় মসজিদে। রেজাউলের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে গতকাল এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য জানান। মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে কুমিল্লার বরুড়া উপজেলার ডেউয়াতলী গ্রামে গত ১১ মার্চ শেষরাতে ইয়াসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী রেজাউল করিম। এরপর নিজেকে সন্দেহমুক্ত রাখতে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যায়। পরে কয়েক দিন আত্মগোপনে ছিল। এর মধ্যে নিহত ইয়াসমিনের ভাই রাকিব বরুড়া থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত