ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির প্রথম ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ (রবিবার) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মতিঝিলস্থিত অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলন উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান।
সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ সর্বজনাব কামাল উদ্দিন আহমেদ, এএসএম কাশেম, রিজওয়ান-উর রহমান এবং মাহবুব জামিল উক্ত সম্মেলনে বক্তব্য প্রদান করেন।
কোম্পানির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান গোলাম রহমান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল হক এফসিএ ও সম্মেলনে উপস্থিত ছিলেন এবং তাদের বক্তব্য প্রদান করেন।
প্রথম প্রান্তিক পর্যন্ত কোম্পানির প্রিমিয়াম অর্জন আনুপাতিক লক্ষ্যমাত্রার ৮০ শতাংশ অর্জিত হওয়ায় চেয়ারম্যান তার উদ্বোধনী ভাষণে মহান আল্লাহ তা’য়ালার কাছে শুকরিয়া আদায় করেন এবং কোম্পানি ব্যবস্থাপনার নির্দেশনা কর্মকর্তা-কর্মচারীদের ও জনশক্তির ঐকান্তিক প্রচেষ্টা ও একাগ্রতার কারণে এটি সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন।
সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে অর্জিত প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখার জন্য চেয়ারম্যান উপস্থিত ঊর্ধ্বতন নির্বাহী ও আঞ্চলিক শাখা প্রধানগণকে সচেষ্ট থাকতে আহ্বান জানান।
নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (আইডিআরএ) এর সকল নিয়ম-নীতি অনুসরণ করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি সকলকে পরামর্শ প্রদান করেন।
চেয়ারম্যান আরও বলেন, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স ৩৫ বছরের সাফল্যজনক কার্যক্রমের মাধ্যমে দেশের বীমা খাতে একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। কোম্পানির আনুপাতিক ব্যবসায়িক সাফল্য অর্জনকারীদের তিনি অভিনন্দন জানান ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা বিভাগীয় প্রধান শহীদ-ই-মনজুর মোর্শেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার ইনচার্জ মো. শফিউল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও দাবি বিভাগের প্রধান এম. গোলাম হাফেজ এবং কোম্পানির অন্যান্য নির্বাহী কর্মকর্তারা উক্ত সম্মেলনে বক্তব্য প্রদান করেন।
