আফগানিস্তানের নতুন প্রধান কোচ হলেন গ্রাহাম থর্প। অন্তর্বর্তীকালীন কোচ স্টুয়ার্ট ল’র কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।
২০১৯ বিশ্বকাপের পর দুই বছর আফগানদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ল্যান্স ক্লুজনার। ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার পর আর চুক্তি নবায়ন করেননি তিনি। এই দক্ষিণ আফ্রিকান কোচ দায়িত্ব ছাড়লে ল’কে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
থর্প অস্ট্রেলিয়ার হয়ে ১০০ টেস্ট ও ৮২টি ওয়ানডে খেলেছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর ইংল্যান্ডের ব্যাটিং কোচের দায়িত্ব ছাড়েন ৫২ বছর বয়সী এই কোচ।
জুলাইয়ে একটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে আফগানিস্তান। দলের সঙ্গে থর্পের এটাই হতে যাচ্ছে প্রথম অ্যাসাইনমেন্ট। এরপর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলবে আফগানরা।
আইসিসি ওয়ানডে সুপার লিগে ৯ ম্যাচে ৭ জয়ে ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আফগানিস্তান। ২৩২ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান আটে।
