স্থপতি অ্যাসোসিয়েশনের আয়োজন: ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্থাপত্যের বিকাশ’

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৭:০৫ পিএম

স্থাপত্য অধিদপ্তরের স্থপতি অ্যাসোসিয়েশনের (অঅউঅই) মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্থাপত্যের বিকাশ’ শীর্ষক সেমিনার আয়োজিত হয়েছে।

এ উপলক্ষে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, নবনির্বাচিত কমিটির (২০২২-২৩) অভিষেক এবং বার্ষিক সাময়িকী ‘স্থাপত্য সংলাপ’ মুজিববর্ষ সংখ্যার মোড়ক উন্মোচন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদউল্লা খন্দকার, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা স্থপতি মীর মোবাশ্বের হোসেন।

এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আকতার, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কমিটির সভাপতি স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া, মহাসচিব স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, অর্থ-সম্পাদক স্থপতি নূর শাহরিয়ার বিন রহমান, সমন্বয়ে ১৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।

স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি এবং এডাব এর (অঅউঅই) প্রধান উপদেষ্টা জনাব মীর মঞ্জুরুর রহমান, দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদকে শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠান সম্পাদন করেন।

সচিব শহীদউল্লা খন্দকার বলেন, স্থপতিদের সৃজনশীল কর্মধারায় আজকের এই অ্যাসোসিয়েশন আগামী দিনে নতুন সম্ভাবনাময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদী। সে জন্য সবাইকে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

মুখ্য আলোচক জনাব স্থপতি মীর মোবাশ্বের হোসেন সেমিনারের বিষয়বস্তুর ওপর আলোচনা করতে গিয়ে বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশ এবং বর্তমান ডিজিটাল পরিবর্তনের ধারাবাহিকতায় প্রেক্ষাপটে আমাদের অর্জন এবং ক্ষেত্রে বিশেষে তার কিছু বেদনার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি এই আয়োজনের জন্য এডাব এর সকলকে ধন্যবাদ জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত