টেলিভিশন নাট্যকার সংঘের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৩:৩০ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ১ এপ্রিল, শুক্রবার হয়ে গেল টেলিভিশন নাট্যকার সংঘের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন মামুনুর রশীদ।

অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক আহসান আলমগীর সবাইকে স্বাগত জানান এবং অতিথিদের মঞ্চে আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন নবগঠিত কমিটির সহসভাপতি ইফফাত আরেফীন তন্বী।

সূচনা বক্তব্য দেন সহসভাপতি রেজানুর রহমান। তিনি তার বক্তব্যের শুরুতেই সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালনের জন্য আহ্বান জানান। উপস্থিত সবাই ১ মিনিট নীরবতা পালন করেন।

এরপর প্রাক্তন সাধারণ সম্পাদক এজাজ মুন্না নবগঠিত কার্যকরী পরিষদকে পরিচয় করিয়ে দেন। এছাড়াও অনুষ্ঠানে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ডিরেক্টরস্ গিল্ড, এক্টরস্ ইকুইটি, প্রডিউসারস অ্যাসোসিয়েশনসহ এফটিওভুক্ত সংগঠনের প্রতিনিধিরা।

 

টেলিভিশন নাট্যকার সংঘের নবগঠিত কার্যকরী কমিটি:

সভাপতি- হারুন রশীদ

সহ সভাপতি- রেজানুর রহমান ও ইফফাত আরেফীন তন্বী

সাধারণ সম্পাদক- আহসান আলমগীর

যুগ্ম সাধারণ সম্পাদক- আজম খান, স্বাধীন শাহ্

সাংগঠনিক সম্পাদক- রেজাউর রহমান রিজভী, অর্থ সম্পাদক- বিদ্যুৎ রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক- টুকু

তথ্যপ্রযুক্তি ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক- দীপুহাজরা,

দপ্তর সম্পাদক- রাজীব মণি দাস,

আইন ও  সমাজকল্যাণ সম্পাদক- আরিফ খান স্বাধীন,

প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক- অঞ্জন আইচ

কার্যকরী সদস্য- ফজলুল করিম, মেজবাহউদ্দীন সুমন, হাসি ইকবাল

টেলিভিশন নাট্যকার সংঘের অভিষেক অনুষ্ঠানের শেষভাগে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধান অতিথি নাট্যজন মামুনুর রশীদ। অনুষ্ঠান শেষ হয় সভাপতির বক্তব্যের মাধ্যমে। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নাজনীন হাসান চুমকি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত