গোপালগঞ্জে বিচারকের প্রত্যাহার দাবিতে আইনজীবীদের বি‌ক্ষোভ

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০২:২২ পিএম

নারী ও শিশু নির্যাতন দমন (‌বি‌শেষ ট্রাইব্যুনাল) গোপালগঞ্জ আদাল‌তের বিচারক আলমাস হো‌সেন মৃধা‌কে প্রত্যাহারের দাবিতে আদালত চত্বরে বি‌ক্ষোভ সমা‌বেশ ও অবস্থান কর্মসূচি পালন ক‌রে‌ছেন জেলা আইনজীবী স‌মি‌তির সদস্যরা।

রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আদালত চত্বরে তারা এই কর্মসূচি পালন করেন। এ সময় শতাধিক আইনজীবী বিক্ষোভ সমাবেশে যোগ দেন এবং আগামী তিন দিনের মধ্যে গোপালগঞ্জ থেকে অন্যত্র চলে যাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়। না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, ওই বিচারকের বিরুদ্ধে ইতিপূর্বে বিচার প্রার্থীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে ও বিচারকের প্রত্যাহারের দাবিতে গত ১০ দিন ধরে আইনজীবীরা আদালত বর্জন করে আসছেন। তার বিরুদ্ধে এসব অভিযোগ নিয়ে আইন ও বিচার বিভাগের সঙ্গে একাধিকবার কথা হলেও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আইজীবীরা এই কর্মসূচি পালন করতে বাধ্য হয় বলে তারা জানান।

বিক্ষোভ সমাবেশে আইনজীবী সমিতির সভাপতি সুনীল কুমার দাস, সাবেক সভাপতি আতিয়ার রহমান, শেখ নাসির আহম্মেদ, সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমান, সা‌বেক সাধারণ কাজী মেজবাহউদ্দিন, সাবেক পিপি আব্দুল হালিম, আমিনুর রহমান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত