প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ হোসেনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার অ্যান্ড অটিজম ইনস্টিটিউটের অনারারি শিক্ষক হিসেবে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচায অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ, স্কুল সাইকোলজিস্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যবিষয়ক অ্যাডভাইজরি প্যানেলের বিশেষজ্ঞ, বাংলাদেশের অটিজমবিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনকে আমাদের এখানে ইপনায় অনারারি শিক্ষক হিসেবে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে। উপাচার্য অটিজম আক্রান্ত বিশেষ শিশুদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে গতকাল রবিবার এক শোভাযাত্রা শেষে উপাচার্য এ তথ্য জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলÑ ‘এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’। সকাল ৯টায় শোভাযাত্রার আয়োজন করে ইপনা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, শিশু নিউরোলজি বিভাগের চেয়ারম্যান ও ইপনার উপ-পরিচালক অধ্যাপক ডা. গোপেন কুমার কু-ু, ইপনার উপ-পরিচালক (অ্যাকাডেমিক) সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা, শিশু নিউরোলজিস্ট ডা. মাজহারুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
