নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানসিক প্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগে মুসলিম উদ্দিন (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে উপজেলার কর্ণগোপ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, গত রবিবার সকাল ১০টার দিকে ওই প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মুসলিম উদ্দিনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। শিশুটির মা থানায় একটি মামলা করেছেন।
