দেশ রূপান্তরে সংবাদ প্রকাশ

জাটকা বিক্রি বন্ধে সাভারে অভিযান মৎস্য কর্মকর্তার

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৭:০২ এএম

জাটকা বিক্রি বন্ধে সাভারের নয়ারহাট পাইকারি মৎস্য আড়তে গতকাল সোমবার অভিযান পরিচালনা করেছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান সরকার। এ সময় আড়তের জাটকা বিক্রেতা আশু বর্মণ নামে এক ব্যবসায়ীর ঘর থেকে চার ড্রাম জাটকা জব্দ করা হয়। পরে কমল ও উত্তমের আড়তে অভিযান চালিয়ে আরও চার ড্রাম জাটকা জব্দ করেন মৎস্য কর্মকর্তা।

গতকাল দেশ রূপান্তরে ‘ফেরি করে বিক্রি হচ্ছে জাটকা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা কামরুল হাসান সরকার। তিনি বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পরপরই সকালে আমরা নয়ারহাট মৎস্য আড়তে অভিযান পরিচালনা করে আট ড্রাম জাটকা জব্দ করেছি। পরে এসব মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত