বড়াইগ্রামে একসঙ্গে ৩ কন্যা সন্তানের জন্ম

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৯:২৮ পিএম

নাটোরের বড়াইগ্রামে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আম্বিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূ। সোমবার রাতে বেসরকারী বনপাড়া আমিনা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি ওই তিন শিশুর জন্ম দেন। আম্বিয়া খাতুন উপজেলার জোনাইল ইউনিয়নের সরাবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী।

জানা যায়, সোমবার প্রসববেদনা উঠলে লাভলীকে বনপাড়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাতে অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম হয়। 

বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্ত্বধিকারী ডা. আনছারুল হক জানান, বর্তমানে প্রসূতি মা ও তিন সন্তান সুস্থ আছে। সুস্থ সন্তান তিনটির প্রত্যেকের ওজন দুই কেজির কাছাকাছি। 

স্বামী নুর ইসলাম জানান, তাদের সংসারে আগের একটি মেয়ে আছে। তিনটি সন্তান ও স্ত্রী সুস্থ থাকায় তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। 

তবে অভাব-অনটনের সংসারে আগের একটিসহ মোট চারটি সন্তান এক সঙ্গে লালন-পালন করতে সমস্যার সম্মুখীন হতে হবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত