জেসিআই ঢাকা স্পার্কসের সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০১:৫১ এএম

সম্প্রতি রাজধানীর বেঙ্গল ব্লুবেরি হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা স্পার্কসের প্রথম সাধারণ সদস্য সভা এবং জেসিআই এক্সপ্লোর ট্রেনিং অনুষ্ঠিত হয়। এ সভায় ২০২২ সালের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয় এবং আসন্ন কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা স্পার্কসের স্থানীয় সভাপতি শাহমিনা ইশা মান্নান। উপস্থিত ছিলেন স্থানীয় নির্বাহী সহসভাপতি নূরই আলম ভূঁইয়া ও স্থানীয় মহাসচিব সৈয়দ সাহেব আহমেদসহ বোর্ডের অন্য সদস্যরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদ এ খান। সভা শেষে জেসিআই এক্সপ্লোর ট্রেনিং পরিচালনা করেন জেসিআই প্রশিক্ষক এরফান হক। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত