টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০২:২০ পিএম

টাঙ্গাইলের সখীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিকআপভ্যান চালক রফিকুল ইসলাম রফিক (২৬) এবং মোটরসাইকেল চালক স্কুলছাত্র কাউসার আহমেদ (১৬) নিহত হয়েছেন।

বুধবার ঢাকা-সখীপুর সড়কের বোয়ালী পেট্রলপাম্প ও উপজেলার কালিয়ান খান পাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত রফিকুল ইসলাম বরিশাল জেলার আগুলজাইরা উপজেলার রাঙতা গ্রামের ফারুক মিয়ার ছেলে এবং স্কুলছাত্র কাউসার উপজেলার কালিয়ান এলাকার বেলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় কালিয়ান উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, পিকআপটি ঢাকা-সখীপুর সড়কের বোয়ালী পেট্রলপাম্প এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি আম গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এ সময় ঘটনাস্থলেই পিকআপ চালক রফিকুল ইসলাম নিহত হন। অপর আরোহী সিরাজ মিয়াকে (৪৫) গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে সখীপুর থেকে মোটরসাইকেলযোগে স্কুলছাত্র কাউসার আহমেদ (১৬) তার নিজ বাড়ি উপজেলার কালিয়ান দুয়ানীপাড়া ফিরছিলেন। পথিমধ্যে কালিয়ান খানা পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত