বৃষের ব্যবসায়ে উন্নতি, মিথুন হাত পরিষ্কার করে খাবার খাবেন

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১১:৩২ এএম

মেষ: ২১ মার্চ-২০ এপ্রিল

জাতক কর্মক্ষেত্রে ভুলের শিকার হয়ে বিড়ম্বনায় পড়বেন। ভুলের ফলে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে। ওষুধ সেবনে সাবধান হোন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

জাতকের ব্যবসায়ে উন্নতির যোগ রয়েছে। জাতক বড় কোনো ছাপচিত্রের কাজে জড়িয়ে পড়বেন। প্রলোভনে পড়ে বেআইনি কোনো কাজ করবেন না।

মিথুন : ২১ মে-২০ জুন

রাহুর প্রভাবে জাতকের খাবারের বিষক্রিয়ার ফলে শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন। হাত পরিষ্কার করে খাদ্য খাবেন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

বস্ত্র-ব্যবসায়ীরা প্রতারকের খপ্পরে পড়ে লোকসানের সম্মুখীন হবেন। রপ্তানির ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি সুচিন্তিত সিদ্ধান্ত নেবেন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

সিংহ রাশির এ-সপ্তাহে ধনধান্য বৃদ্ধি পাবে। বিদেশ হতে আত্মীয়ের প্রত্যাবর্তনে সম্পত্তির সুষম বণ্টন হবে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

এ-সপ্তাহে নব-পাট্যবস্ত্র পরিধান অশুভের কারণ হতে পারে। প্রবীণ কোনো আত্মীয়ের উপহারে নব-পাট্যবস্ত্র থাকলে পরিধান পরিহার করুন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

জাতকের চাকরির যোগ রয়েছে। প্রতীক্ষার প্রহর শেষ হবে। দূরের যাত্রা শুভ। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

নারী-পুরুষ নির্বিশেষে মঙ্গলের মহাদশায় গ্রহের অন্তর্দশার ফলে নিকট কোনো প্রবীণ আত্মীয়ের বিয়োগের কারণে অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

জাতকের দৈহিক শীতলতার কারণে পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। ভালো গুপ্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে সমস্যা মুক্ত হোন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

পরিবারে স্ত্রীর নিবিড় সান্নিধ্য লাভ করবেন। জাতক বন্ধুর কুনজর থেকে সাবধান।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

জাতক-জাতিকার দ্বাদশপতি অষ্টমে, ফলে পুত্রের কারণে সুনাম বয়ে আনবে। প্রযুক্তিসংক্রান্ত কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সফল হবে।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

জাতকের চন্দ্রের দ্বাদশাংশে কেতুর পরিভ্রমণের ফলে বেকার যুবকদের চাকরি ক্ষেত্রে সাহায্যের সম্ভাবনা রয়েছে। না বুঝে অর্থ বিনিয়োগ করবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত