বিএনপি: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের পদাবনতি

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ০২:০৮ পিএম

আ ন ম এহসানুল হক মিলনকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে নির্বাহী সদস্য করা হয়েছে। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন।

বিএনপির দপ্তর থেকে বুধবার এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। দলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, এহসানুল হক মিলন দীর্ঘদিন ধরে দলের কার্যক্রমে নিষ্ক্রিয় থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ আসন থেকে মনোনয়নবঞ্চিত হন মিলন। এরপর থেকেই দলের হাইকমান্ডের সাথে তার দূরত্ব সৃষ্টি হয় বলে জানা গেছে।

এর আগে গত মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে জানানো হয়, নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিবকে জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ রাশেদুল হককে জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত