পটুয়াখালীর কলাপাড়ায় বন্দীদশা ২৩টি বিভিন্ন প্রজাতির পাখি উদ্ধার করেছে এনিমেল লাভার অব কলাপাড়ার সদস্যরা।
উদ্ধার পাখিগুলোর মধ্যে ২০টি ঘুঘু, ১টি শালিক ও ২টি টিয়া পাখি রয়েছে। এ সময় পাখি ধরার তিনটি ফাঁদ উদ্ধার করা হয়।
শনিবার দুপুর আড়াইটায় উপজলার চাকামাইয়া ইউনিয়নর নওয়াপাড়া গ্রামের পাখি শিকারী রাহাতুল ও জাহিদুল ইসলামের বাড়ি থেকে এসব পাখি উদ্ধার করা হয়।
পরে উপজেলা বন বিভাগের কাছে পাখিগুলো হস্তান্তর করেন সংগঠনের সদস্যরা।
কলাপাড়ার বন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, পাখিগুলো সংরক্ষিত বনাঞ্চালে ছেড়ে দেওয়া হয়েছে। দুই পাখি শিকারীর কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
