সোনম কাপুরের দিল্লির বাড়িতে ডাকাতি! খোয়া গেল ২.৪১ কোটি টাকা

আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ০৭:৪৮ পিএম

মাত্র কয়েক দিন আগেই মা হওয়ার খবর দিয়েছেন। বলিউড অভিনেত্রী সোনম কাপুরকে নিয়ে ফের সরগরম খবরের দুনিয়া। তবে এ বারের কার্যকারণ দুর্ভাগ্যজনক।

সোনম এবং তার স্বামী আনন্দ আহুজার দিল্লির বাড়ি থেকে নগদ এবং গহনা মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা চুরি হয়ে গেছে।

তারকাজুটি এর আগে একাধিকবার তাদের দিল্লির বিলাসবহুল বাংলোর অন্দরমহলের ছবি দিয়েছিলেন। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়। সেই বাড়িতে কত টাকার সম্পত্তি থাকতে পারে, তা বোধহয় দেখেও আন্দাজ করার মতো নয়! আর সোনমের দিল্লির সেই বাড়িতেই হল চুরি। খোয়া গেল ২.৪১ কোটি টাকার জিনিস।

প্রথমটায় বুঝতে পারেননি। তবে পরে, খোয়া যাওয়ার জিনিসের হিসাব কষে তো মাথায় হাত সোনমের শ্বশুরবাড়ির। সোনমের শাশুড়ি দুই বছর পর সমস্ত গয়না ঠিকঠাক আছে কি না তা দেখতে গিয়েই বুঝতে পারেন চুরি হয়ে গেছে অনেক কিছু।

দিল্লির অমৃতা শেরগিল মার্গের কাছে অভিনেত্রীর বাড়ি। গত ফেব্রিয়ারি মাসের ২৩ তারিখে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিযোগ দায়ের করেন সোনমের শাশুড়ি।

পুলিশ সূত্রে খবর, আনন্দ আহুজার বাবা অর্থাৎ সোনম কাপুরের শ্বশুর হরিশ আহুজা ও তার পরিবারের সদস্যরা তুঘলক রোডের পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন। নয়া দিল্লির ডিসিপি অম্রুতা গুগুলোট জানান, ‘অভিনেত্রীর পরিবার ২.৪১ কোটি টাকা মূল্যের গয়না ও নগদ টাকা চুরি যাওয়ার অভিযোগ করেছে। ফেব্রুয়ারির ১১ তারিখে বিষয়টা তাদের নজরে আসে। তবে ২৩ তারিখে অভিযোগ দায়ের করেন তারা। কে বা কারা চুরি করেছে? তদন্তের জন্য নতুন টিম গঠন করা হয়েছে। এবং তদন্ত চলছে’।

পুলিশের অনুমান, বাড়ির পরিচারকরাই চুরির ঘটনার সঙ্গে জড়িত। সূত্রের খবর, ইতিমধ্যেই সোনম-আনন্দের বাড়ির ৯জন পরিচারক-সহ গাড়িচালক, মালি ও অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মোট ২৫ জন কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শুধু দিল্লি পুলিশই নয়, ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিও তদন্তের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহে নেমেছে। হাই-প্রোফাইল মামলা বলে তদন্ত সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হচ্ছে না।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সকলকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এর আগে, মার্চ মাসে সোনমের শ্বশুর হরিশ আহুজা ২৭ কোটির প্রতারণার শিকার হন বলে জানা যায়। ওই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই মুহূর্তে মুম্বাইয়ে রয়েছেন সোনম এবং তাঁর স্বামী আনন্দ। বাবা অনিল কপূরের সঙ্গে একই বাড়িতে রয়েছেন তাঁরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত