করোনা: ৬ দিন পর একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৪৪

আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৪:৩৪ পিএম

দেশে ছয় দিন পর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৭১ শতাংশ।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

আগের ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল ০ দশমিক ৮০ শতাংশ।

এর আগে সবশেষ গত ৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে দেশে ২ জনের মৃত্যু হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত