যোগ্য নেতৃত্বের কারণে করোনায়ও বাংলাদেশ এগিয়েছে: ন‍ৌ প্রতিমন্ত্রী

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৯:৩৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে করোনা মহামারী পরিস্থিতিতেও বাংলাদেশ এগিয়ে গেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  

শনিবার দিনাজপুর জেলার বোচাগঞ্জস্থ সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল বিদ‍্যালয়ে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ‍্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এসব বলেন নৌ প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বৈশ্বিক করোনা মহামারী পরিস্থিতিতে অনেক দেশের অর্থনীতিতে ধ্বস নামলেও এই পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের উন্নয়ন এগিয়ে চলেছে। এর প্রধান কারণ যোগ্য নেতৃত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বেই করোনা পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়ন থেমে নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সব ধর্মের মানুষের সমঅধিকার দিয়েছেন। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম। এ ধর্মে কোনো হিংসা-বিদ্বেষ নেই। আর এটা নেই বলে সব ধর্মের মানুষ ইফতার মাহফিলে শামিল হয়েছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক  অধ্যাপক আবু তাহের মো. মামুন, পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত