বান্দরবান বিশ্ববিদ্যালয় এবং তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান লুম্বিনি লিমিটেডের সঙ্গে ভাষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা ও দক্ষতা উন্নয়নবিষয়ক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত বুধবার বান্দরবান জেলা সদরে অবস্থিত বান্দরবান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে আইইউবির উপাচার্য তানভীর হাসান, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. ইমাম আলী; এবং লুম্বিনি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল স্মারকগুলোতে স্বাক্ষর করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লুম্বিনি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত মোশাররফ খান। বিজ্ঞপ্তি
