ঢাকা কলেজের শিক্ষার্থী এবং নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে চন্দ্রিমা মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।
মঙ্গলবার সাড়ে বারোটার দিকে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী চন্দ্রিমা মার্কেটে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় বলে অভিযোগ পাওয়া যায়।
আগুন ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে স্থানীদের সহায়তায় ব্যবসায়ীরাই আগুন নিয়ন্ত্রণ করেন।
এক ব্যবসায়ী জানান, কিছু বুঝে ওঠার আগেই দেখি ধোঁয়া উড়ছে। বাইরে ইট-পাটকেল নিক্ষেপ চলছিল বলে সামনে যাওয়া যাচ্ছিল না, আমরাও বের হতে পারছিলাম না। পরে আমরা দোকানের ভেতর থেকে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় দোকানের বাইরে রাখা কিছু মাল পুড়ে গেছে। তবে তেমন ক্ষয়-ক্ষতি হয়নি।
উল্লেখ্য, সোমবার মধ্য রাত থেকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে দাওয়া পাল্টা দাওয়া চলছিল। মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষে শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
