রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় মা ও মেয়ের মৃত্যু

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ০৯:১৫ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। 

বুধবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ-ফুলপুর সড়কের তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ইফতারের পরপরই তারাকান্দা উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হ্যাপি (৩০) ও তার শিশু কন্যা রেহানাকে (৩) নিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত