জাকাত ফান্ড শক্তিশালী করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০১:৫১ এএম

জাকাত ফান্ডকে শক্তিশালী করা গেলে দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা সহজ হবে বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মিলনায়তনে ‘সরকারি জাকাত ফান্ডে জাকাত উত্তোলনে উদ্বুদ্ধকরণ এবং সন্ত্রাস জঙ্গিবাদ নিরসন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. মুশফিকুর রহমান ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান । সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত