পশ্চিমা গোয়েন্দাদের পর এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরসি জনসনও বলেছেন, ইউক্রেন যুদ্ধ আগামী বছরের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে।
ভারত সফররত বরিস জনসন, শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
সংবাদ স্মম্মেলনে ইউক্রেনে রাশিয়ার বোমাবর্ষণ আগামী বছরের শেষ পর্যন্ত চলতে পারে বলে পশ্চিমা গোয়েন্দারা যে পূর্বাভাস দিয়েছেন তার সঙ্গে আপনি একমত কিনা, এমন প্রশ্ন করা হলে বরিস জনসন বলেন, এটি একটি ‘বাস্তব সম্ভাবনা’।
তিনি বলেন, ‘পুতিনের বিশাল সেনাবাহিনী আছে। তিনি এখন খুব কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে পড়ে গেছেন। কারণ (ইউক্রেনে হামলা করে) তিনি একটি বিপর্যয়কর ভুল করেছেন’।
‘তার কাছে এখন একমাত্র বিকল্প হল, গোলাবারুদ মেরে তার ভয়ঙ্কর, নাকাল পদ্ধতি ব্যবহার করে ইউক্রেনীয়দের পিষে ফেলার চেষ্টা চালিয়ে যাওয়া’।
তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এও বলেন যে, ভ্লাদিমির পুতিন আগামী কয়েক মাসে যত সামরিক শ্রেষ্ঠত্বই দেখাক না কেন বা যত নিষ্ঠুর হামলাই করুক না কেন, ‘তিনি ইউক্রেনের জনগণের মনোবল ভাঙতে পারবেন না’।
