ব্যাচ ভিত্তিক গ্রুপ ৯৮-০০ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১১:৩০ এএম

ব্যাচ ভিত্তিক গ্রুপ ৯৮-০০ এর উদ্যোগে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে!

শনিবার অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে গ্রুপটির সারা দেশের সাত শতাধিক সদস্য উপস্থিত ছিলেন, যারা বর্তমান পেশাগত জীবনে সমাজে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছেন।

গ্রুপের বন্ধুদের পৃষ্ঠপোষকতায় মাত্র ৯৮ টাকায় আয়োজিত এই ইফতার সাথে রাতের খাবারেরও ব্যবস্থা ছিল!  ইফতারের পূর্বে কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে ব্যাচের সকল বন্ধু, তাদের বাবা-মাসহ পরিবার, দেশ ও সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়!

গ্রুপের উদ্যোক্তা ও ফাউন্ডার মো. মুশফিকুল ইসলাম বলেন, এই গ্রুপের মাধ্যমে দেশ এবং সমাজের জন্য উল্লেখযোগ্য কার্যক্রম ও ব্যাচের সকলের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে এক নতুন দিগন্তের সূচনা করাই লক্ষ্য। ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এই গ্রুপ নানা সময় উল্লেখযোগ্য কার্যক্রম পরিচালনা করেছে। এর মধ্যে রয়েছে- বন্যার্তদের জন্য ত্রাণ-সাহায্য, করোনার সময় সারা দেশে অক্সিজেন, মেডিকেল সেবা, খাবার ও আর্থিক সহযোগিতা, ব্লাড ডোনেশান। এছাড়া, কোরবানির মাধ্যমে অসহায় অবহেলিত মানুষের মাঝে মাংস বিতরণ, অসুস্থ বন্ধুদের জন্য অর্থ সাহায্যের মাধ্যমে উন্নত চিকিৎসার ব্যবস্থা করাসহ অসংখ্য জনহিতকর কাজে সম্পৃক্ত থেকেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত