দেশের সব ইউপিতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশনা

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৯:৪২ পিএম

দেশের ইউনিয়ন পরিষদসমূহে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

এ ছাড়া ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক পত্রের আলোকে এ নির্দেশনা প্রদান করা হয় বলে আজ স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে জানানো হয়।

সূত্র: বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত