ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা দম্পতি গ্রেপ্তার

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০১:৩৭ এএম

ঈদ উপলক্ষে ফেইসবুকে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে ভারতীয় শাড়ি বিক্রির নামে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। আর এ অভিযোগেই চক্রটির সদস্য স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মঙ্গলবার পিবিআই এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলো জান্নাতুল ফেরদৌস ওরফে কাজল (২৮) ও তার স্বামী এস এম খায়রুজ্জামান (৩৭)।

গতকাল দুপুরে পিবিআইয়ের ঢাকা মেট্রো দক্ষিণ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাগর সরকার বলেন, ফেইসবুকে ‘তাবিহা শাড়ি হাউস’ নামে একটি পেজ খুলে অল্প দামে ভারতীয় শাড়ি বিক্রির নামে প্রতারণা করে আসছিল চক্রটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত