বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদনের কারণে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি ফের পিছিয়ে ১৩ জুন নতুন দিন ধার্য করেছে আদালত।
গতকাল মঙ্গলবার খালেদা জিয়া অসুস্থ থাকায় কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী আদালতে তার আইনজীবীরা সময় বাড়ানোর আবেদন জানান।
আদালতের বিচারক এইচ এম রুহুল ইমরান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন।
২০০৮ সালের ১৬ অক্টোবর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে খালেদা জিয়ার পক্ষে এবং ২০১৯ সালে মামলাটির স্থগিতাদেশ খারিজ করে দেয় হাইকোর্ট।
