ময়মনসিংহে মাইক্রোতে ট্রাকের ধাক্কা, নারীসহ নিহত ২

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১০:৫০ এএম

ময়মনসিংহের তারাকান্দায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের বাগুন্দা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ময়মনসিংহের দিকে আসছিল। পথে বাগুন্দা মোড়ে আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী মারা যায়। এ সময় আহত হয় আরও ৫ জন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরও বলেন, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত