প্রধানমন্ত্রীর সহায়তায় কণ্ঠশিল্পী আকবর ও কিশোর শ্রাবণ সুস্থ

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০২:০৪ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জটিল হজকিন্স লিম্ফোমা রোগে আক্রান্ত ১২ বছর বয়সী শ্রাবণ সান্যাল ও কণ্ঠশিল্পী আকবর আলী গাজী সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে শ্রাবণকে আজ বৃহস্পতিবার ছুটি দেওয়া হবে এবং আকবর আলীকে গতকাল বুধবার ছুটি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে দুজনের চিকিৎসার অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার দূত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভিআইপি ব্যক্তিবর্গ নন, দেশের প্রান্তিক পর্যায়ের সাধারণ গরিব মানুষেরও খোঁজখবর রাখেন।’

সম্মেলনে কণ্ঠশিল্পী আকবর আলী গাজী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মায়ের মতো। আমি প্রধানমন্ত্রীর কাছে চিরঋণী। আমি হাঁটতে পারতাম না। প্রধানমন্ত্রীর অনুদান ও নির্দেশে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে চিকিৎসা নিতে আসি। এখানে চিকিৎসা নিয়ে আমি আজ সুস্থ, হাঁটতে পারছি। এ জন্য বিশ^বিদ্যালয়ের উপাচার্য ও চিকিৎসকদের প্রতি চির কৃতজ্ঞ।’

ময়মনসিংহের হালুয়াঘাটের কৃষক আরেং ও নীলিমা সান্যালের ১২ বছর বয়সী ৭ম শ্রেণিপড়ুয়া শ্রাবণ ও হজকিন্স লিম্ফোমা রোগে আক্রান্ত। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে শ্রাবণকে শেখ মুজিব বিশ^বিদ্যালয়ে চিকিৎসাসেবা প্রদানের জন্য উপাচার্যকে নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত