উত্তরায় দেড় হাজার মানুষকে ঈদসামগ্রী বিতরণ

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৫:২৭ পিএম

‘অসহায় ও দুস্থ’ মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে প্রায় দেড় হাজার নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিব হাসান।

শুক্রবার দুপুরে উত্তরা ছয় নম্বর সেক্টর কমিউনিটি সেন্টারে অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

এ সময় এমপি আলহাজ হাবিব হাসান বলেন, বস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোনো করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব।

এ কার্যক্রমে সহায়তা কাউন্সিলরকে ধন্যবাদ জানিয়ে তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পশ্চিম থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আসাদ খান, পশ্চিম থানা আওয়ামী লীগ সহসভাপতি এইচ এম মানিক, পূর্ব থানা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ, সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম রিপন, এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান হাসান রিকু, দপ্তর সম্পাদক ওমর ফারুক, পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইলিয়াস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত