টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশার ধাক্কায় তায়েবা নামে দুই বছর বয়সী এক শিশুর নিহত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তায়েবা উপজেলার লতিফপুর ইউনিয়নের ছলিমনগর গ্রামের ফারুক হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, দুপুরে গ্রামের রাস্তায় খেলা করছিল দুই বছরের শিশু তায়েবা। এ সময় অটোরিকশার ধাক্কায় তায়েবা আহত হয়। পরিবারের লোকজন উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
